31.5 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

চাঁদপুরে কার্নিভাল কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে হলদে পাখি সম্প্রসারণ কার্নিভাল-২২ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কুমিল্লা অঞ্চলের আয়োজনে বুধবার (৯ নভেম্বর) বিকেলে চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাইস্কুল মাঠে হলদে পাখি সম্প্রসারন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারি সেলিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) বশির আহমেদ। তিনি বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুশিক্ষার পাশাপাশি তোমাদেরকে দেশের উন্নয়নের জন্য সকল ধরনের ভালো কাজগুলো করতে হবে। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম, সদর উপজেলা গাইড কমিশনার ও লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোর্শেদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা উম্মে শায়কা দিলরুবা আক্তার। কার্নিভালে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১০ টি গার্লস গাইড গ্রুপ অংশগ্রহণ করেন। কার্নিভাল অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা, গান ও নৃত্য পরিবেশন করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ