29.9 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে বাস চাপায় মাদ্রাসা শিক্ষক ও ছাত্র নিহত

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে কুমিল্লাগামী বোগদাদ বাসের চাপায় মটরবাইক চালক মাদ্রাসা শিক্ষক জাহিদ হোসেন (২৫) ও আরোহী ছাত্র জাবের হোসেন (১৩) নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে আঞ্চলিক সড়কে কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষক জাহিদ শাহরাস্তি উপজেলার নোয়াগাঁও গ্রামের হাজী বাড়ীর আব্দুর রাজ্জাকের ছেলে এবং ছাত্র জাবের কুমিল্লার লাকসাম উপজেলার দামাতিয়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। লাকসাম উপজেলার মোদফ্ফরগঞ্জ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক জাহিদ এবং ওই মাদ্রাসারই ছাত্র জাবের।

শিক্ষক জাহিদের বড় ভাই জোবায়ের জানান, দুপুরে শাহরাস্তি বাড়ী থেকে জাহিদ ও তার ছাত্র জাবের মটরবাইকে মাদ্রাসার দিকে যাচ্ছিল। ঘটনাস্থল রসুলপুর মোড়ে আসলে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের বাসটি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। জাহিদ বিবাহিত। কিন্তু কোন সন্তান নেই।

স্থানীয় বাসিন্দা অলি উল্লা জানান, দুর্ঘটনার পর পর বোগদাদ বাসটির চালক ও সহযোগী পালিয়ে যায়। ঘটনাস্থলে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকলেও পুলিশ এসে স্বাভাবিক করে।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহত’র পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ