29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

তরুণ ব্যবসায়ি ফাহিম খানের ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার: পুরাণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ সেলিম খানের একমাত্র ছেলে তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক ফাহিম খানের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার (১৯ এপ্রিল) সকাল থেকে মরহুম আঃ লতিফ খানের বিল্ডিং ইসলাম ব্রাদার্সে ফাহিম খান অসহায়দের হাতে তাঁর সামর্থ অনুযায়ী ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন।পুরান বাজার তামাকপট্টি এলাকায় বিশিষ্ট তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ ফাহিম খান সাথে আলাপ কালে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের কষ্ট দেখে নিজেকে সামলাতে পারিনি। যতটুকু পেরেছি পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। অন্যান্য বছরের তুলনায় এবছর ঈদ সামগ্রী একটু বেশি দিয়েছি। কারণ নিজের চোখে দেখতে পাচ্ছি মানুষ কতটা অসহায় জীবন যাপন করছে। অনেক অসহায় মানুষ নিজের মুখ খুলে কোন কিছু না চাইলেও তাদেরকে খুঁজে ঈদ সামগ্রী দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ অসহায় মানুষদের পাশে আমি সব সময় থাকবো এবং আমার জন্য দোয়া করবেন।উল্লেখ্য, ফাহিম খান চাঁদপুর চেম্বার অব কমার্সের এর সাবেক সেক্রেটারি মরহুম আব্দুল লতিফ খান এর নাতি ও চাঁদপুর চেম্বার অব কমার্সের এর সাবেক পরিচালক ও ব্যবসায়ী হাজী মোহাম্মদ সেলিম খানের একমাত্র ছেলে।

গত কয়েক বছর যাবত তিনি পুরানবাজার এলাকায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় এইবার ঈদুল ফিতর উপলক্ষে এই ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ