30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে আইনগত সহায়তা দিবসে র‌্যালী ও আলোচনা

চাঁদপুর প্রতিনিধি : বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনী সেবার দ্বার উম্মোচন’ এই স্লোগান নিয়ে চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সকালে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মহসিনুল হক।


তিনি বক্তব্যে বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীন দেশ পেয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। প্রধানমন্ত্রী ২০০০ সালে আইন প্রনয়ন করে অস্বচ্ছল মানুষের জন্য আইনি সেবার দ্বার খুলে দিলেন। ২০৪১ সালে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে।


জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো: সাকিব হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী , পুলিশ সুপার মো: মিলন মাহমুদ, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এস মোসা , বেসরকারি কারা পরিদর্শক ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সরকারি কৌসুলী এড. আব্দুর রহমান, পিপি এড. রনজিত রায় চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা: সৈয়দা বদরুন্নাহার চৌধুরী , প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, এড. বিনয় ভূষণ মজুমদার, এড, বিধু ভূষণ নাথ।


এছাড়াও উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন হাসনা আক্তার ও বৃষ্টি পোদ্দার। আলোচনা সভার শুরুতে সেরা প্যানেল আইনজীবীদের মধ্যে সম্মাননা স্মারক গ্রহণ করেন এড. ফরিদা ইয়াসমিন আলো এবং এড. নুরুল হক কমল।

আমাদের ভিডিও সংবাদ দেখতে এখানে ক্লিক করুন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ