30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

ঈদ পুনর্মিলনীতে না আসায় ডিএমপির ৪৬ কর্মকর্তাকে শোকজ

স্টাফ রিপোর্টার: ঈদ পুনর্মিলনীতে না আসায় ডিএমপির ৪৬ কর্মকর্তাকে শোকজ। তাদের মধ্যে রয়েছেন ২৯ জন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) এবং ১৭ জন সহকারী কমিশনার (এসি)। গত ২৩ এপ্রিল সন্ধ্যায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঈদ পরবর্তী এ মিলনমেলার আয়োজন করে ডিএমপি। এ আনন্দ আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সপরিবারে উপস্থিত ছিলেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডিএমপির সব কর্মকর্তাকে দাওয়াত করা হয়েছিল বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার। তিনি বলেছেন, যারা অনুষ্ঠানে আসেননি, তারা কেন আসতে পারেননি, তা জানতে চাওয়া হয়েছে।

সবাইকে দাওয়াত করার পরও অনুষ্ঠানে উপস্থিতি কম থাকায় ক্ষোভ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। সাধারণত ঈদে পুলিশের বেশির ভাগ কর্মকর্তার ছুটি বাতিল করা হয়। এরপরও উপস্থিতি কম থাকার কারণ জানতে চান তিনি।

অনুষ্ঠানে অনুপস্থিত কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আমি এ বিষয়ে কী বলব? যারা অনুপস্থিত ছিলেন তাদের জিজ্ঞেস করুন।

শোকজের চিঠি পাওয়া একাধিক কর্মকর্তা জানান, বিষয়টি একেবারেই দাপ্তরিক। তারা বিধিমোতাবেক জবাব দেবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ