চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় ছেংগারচর পৌরসভা নির্বাচনে ভোট গননা শেষে (নৌকা প্রার্থী মো: আরিফ উল্যাহ সরকার ( নৌকা প্রতীক) ১২ হাজার ৬শ’ ৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার (নারিকেল গাছ প্রতীক) ৬ হাজার ৯৬ ভোট পেয়েছেন। নির্বাচনে মেয়র পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। অন্যরা হলেন, জাতীয় পার্টির মো: সেলিম হোসেন (লাঙ্গল প্রতীক) ও আ: ওয়াদুদ মাস্টার ( মোবাইল প্রতীক)।
সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হয়েছে। তবে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকায় ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ছেংগারচর পৌরসভায় এই প্রথম ইভিএমে ভোট হওয়ায় ভোটাররা ভোটিং সিস্টেমটা বুঝতে সময় নিয়েছে। তাই ভোট গ্রহণে ধীরগতি ছিল। তবে সব কেন্দ্রেই উপস্থিত সকল ভোটার ভোট দিতে পেরেছেন।
অপরদিকে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থী এবং ৩ টি সংরক্ষিত ওয়ার্ডে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে সবুজ মিয়া, ২নং ওয়ার্ডে মোঃ হারিছ খান, ৩নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ডে শাহজালাল মুফতী, ৫নং ওয়ার্ডে আঃ মান্নান বেপারী, ৬নং ওয়ার্ডে আমান উল্যাহ, ৭নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ডে শাহজাহান মোল্লা ও ৯নং ওয়ার্ডে বোরহান উদ্দিন।
সংরক্ষিত কাউন্সিলর পদে ১.২.৩নং ওয়ার্ডে সালমা পাটোয়ারী (চশমা), ৪.৫.৬নং ওয়ার্ডে আকলিমা (আনারস) ও ৭.৮.৯নং ওয়ার্ডে নুরুন্নাহার (আনারস) প্রতীক প্রার্থী নির্বাচিত হয়েছেন।




