30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক, পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদ চাঁদপুর জেলা শাখা’র আয়োজনে সোমবার সকাল ১১টায় আইডিইবি’র চাঁদপুর জেলা কার্যালয়ে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি আইডিইবি’র জেলা কার্যালয় থেকে শুরু হয়ে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ চাঁদপুর জেলা শাখা’র সভাপতি ওয়াহিদুর রহমান ভুঁইয়া’র সভাপতিত্বে এবং সহ-সভাপতি স্বপন কুমার সাহা’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোখলেছুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইডিইবি’র জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলী নূর ও সংগ্রাম পরিষদের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন প্রমুখ।

বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান, বিএনবিসি-২০২০ ও ঢাকা মহানগর ইমরাত নির্মাণ বিধিমালা ২০০৮-এর সংশোধিত গেজেট প্রকাশসহ ৪ দফা দাবি আদায়ের আন্দোলনে দেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শরিক হওয়াসহ দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ