29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরের শাহরাস্তিতে পারিবারিক কলোহের ঘটনায় বাবা ছেরাগ আলী (৭৫)কে ধারালো দা দিয়ে মাথা, চোখ ও কানে কুপিয়ে হত্যার দায়ে ছেলে ইমরান হোসেন আকবর (৪০)কে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

গত বুধবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মহসিনুল হক এই রায় প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্ত ইমরান উপজেলার সেতিনারায়নপুর গ্রামের বড় বাড়ীর ছেরাগ আলীর ছেলে। হত্যার শিকার ছেরাগ আলী ওই বাড়ীর মৃত আবদুর রহমানের ছেলে।মামলার বিবরণে জানা গেছে, কারাদন্ডপ্রাপ্ত আসামী ইমরান উশৃঙ্খল প্রকৃতির। তিনি নিজ স্ত্রী ও সস্তানকে প্রায়ই মারধর করতেন। যার কারণে ২০১৭ সালে স্ত্রী ও সস্তান পিত্রালয়ে চলে যায়। এরপর ২০২০ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যার দিকে নিজ বাড়ীতে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমরান ধারালো দা দিয়ে তার বাবার মাথা, চোখ ও কানে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে ঘটনাস্থলেই ছেরাগ আলীর মৃত্যু হয়।

ওই সময় তার মা ফুলমতি বেগম স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে, ইমরান তাকেও মেরে আহত করে। পরিবারের লোকজনসহ ফুলমতি বেগম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং পুলিশ এসে ছেরাগ আলীর মরদেহ উদ্ধার করে।ঘটনার পরপর ইমরান হোসেন বাড়ি থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ওইদিনই শাহরাস্তি থানায় ছোট ভাই সোলেমান বাদী হয়ে ইমরানকে হত্যা মামলার আসামী করে মামলা দায়ের করে।

মামলা দায়েরের পর ২১ জানুয়ারি তদন্ত কর্মকর্তা শাহরাস্তি থানার তৎকালীন এসআই আনিছুর রহমান আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। এরপর ওই বছর ২ নভেম্বর তিনি তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন।সরকার পক্ষের আইনজীবী (পিপি) রনজিত রায় চৌধুরী জানান, মামলাটি ৩ বছরের অধিক সময় চলাবস্থায় আদালত ১০জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। স্বাক্ষ্য ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন মো: শফিকুল ইসলাম ভুঁইয়া।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ