চাঁদপুর প্রতিনিধি ॥ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনি মিডিয়ার সাংবাদিকদের প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, চাঁদপুর সদর উপজেলায় ৭০ জন, হাজীগঞ্জে ৩৫ জন, কচুয়ায় ৩৮ জন, মতলব দক্ষিনে ১৫ জন,সহ জেলায় মোট ১৫৮ পরিবারকে পুনর্বাসনের জন্য জমিসহ ঘর প্রদান করা হবে।
এছাড়াও মতলব দক্ষিণ উপজেলা ও কচুয়া উপজেলাকে এই পর্যায়ে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ রাশেদা আক্তার, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সানজিদা শাহনাজ, প্রেসক্লাব সভাপতি আহসান উল্যাহ, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




