27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব ১৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় চাঁদপুরে শুরু হয়েছে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা ক্রিকেট দল।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান।

জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাই, বিসিবির কোচ ও নির্বাচক মো. রুহুল কুদ্দুস শামিম, ক্রিকেটার মোরসালিন খান, চাঁদপুরের ভেনু ম্যানাজার গাউসুল আলম, ক্রিকেট কোচ পলাশ কুমার সোম এ সময় উপস্থিত ছিলেন।

চাঁদপুর স্টেডিয়ামের ভেনুতে অংশ নিয়েছে ৪টি জেলা। দলগুলো হলো- নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা ও ব্রাহ্মন বাড়িয়া। উদ্বোধনী ম্যাচে খেলা পরিচালনা করেন আম্পায়ার সুকন ও ফারুক।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ