30.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুর সদরে তিনটি বাল্কহেডসহ আটক ৯

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান ঘাট এরাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩ টি বাল্কহেডসহ ৯ দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ ডিসেম্বর) বিকাল ৫ টা হতে রাত সাড়ে ৮টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক সদরের চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে তিনটি বাল্কহেডসহ ৯ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর নৌ থানা পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।

এর আগে রোববার (২৯ ডিসেম্বর) পৃথক আরেক অভিযানে মতলব উত্তর উপজেলার বেলতলি বাজার সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে কোস্টগার্ট অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার একটি বাল্কহেডসহ ১৩জনকে আটক করেছে কোস্টগার্ড।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ