27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

থার্টি ফার্স্টে আতশবাজি ফোটালে এক মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা

জাতীয় ডেস্ক: মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত বলেন, থার্টি ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। দিনেরাতে অভিযান চালানো হবে। আতশবাজি ও পটকা ফোটাতে দেয়া হবে না। আতশবাজি ফোটালে এক মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হবে।

শব্দ দূষণের হাত থেকে যেকোনো উপায়ে দেশবাসীকে রক্ষা করতে হবে জানিয়ে তপন কুমার বিশ্বাস বলেন, থার্টি ফার্স্ট ও ইংরেজি নববর্ষ ঘিরে কোনোভাবেই শব্দ হয় এমন কর্মসূচি করতে দেয়া হবে না।‌ শব্দ দূষণে হৃদরোগসহ অনেক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। মানুষও মারা যায়। আতশবাজি ও পটকা বৈধভাবে আমদানি হয় না। অবৈধভাবে আনা হয়।

এ সময় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকাবাসীকে অনুরোধ করবো আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকুন। যত্রতত্র হর্ন বাজানো থেকে বিরত থাকুন।

ডিএমপি কমিশনার জানান, গত ১ সপ্তাহে ১৭২ কেজি আতশবাজি ও পটকা জব্দ করা হয়েছে। এসময় গ্রেফতার করা হয়েছে ৫ জনকে।‌ পুলিশ ও পরিবেশ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

‘সারা বিশ্বে আতশবাজি একটি নির্দিষ্ট স্থানে উদ্‌যাপন করা হয়। অথচ বাংলাদেশ যত্রতত্র হয়। সেই কারণেই বন্ধ করা হয়েছে। আগামী বছর নির্দিষ্ট স্থানে আতশবাজির অনুমতি দেয়ার পরিকল্পনা আছে’, যোগ করেন তিনি।

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে কোনো হুমকি নেই বলেও জানান ডিএমপি কমিশনার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ