27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

গ্যাস লাইনে বিস্ফোরণে চাঁদপুরের একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চার লিমিটেড এর অভ্যন্তরে গ্যাস ট্রান্সফরমেশন লাইনে কাজ করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে চাঁদপুরের একই পরিবারের ৩ জন সহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। পরিচয় নিশ্চিত হওয়া চাঁদপুরের ৩ জন শ্রমিক হচ্ছেন চাঁদপুর সদর উপজেলা ৫নং রামপুর ইউনিয়নের আলগী গ্রামের ইব্রাহীম খান বতু এবং ভাগিনা মৈশাদী ইউনিয়নের মিজান গাজী ও ইব্রাহীম খান বতুর বড় ভাইয়ের শ্যালক ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা এলাকার মাহফুজ। নিহতের পরিবার ও বাহুবল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইব্রাহীম খান বতু মেয়ের জামাতা মো. রাব্বি পাঠান বলেন, কাজ করতে গিয়ে একই পরিবারের আমরা তিন জনকে হারালাম। পরিবারের আয় উপার্জনের অবলম্বনকারী ছিলেন তারা।

স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার ডুবা এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা নির্মাণ করছেন। সকাল ৯টার দিকে গ্যাস সাব-স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে প্রকৌশলীসহ চাঁদপুর একই পরিবারের ৩ জন নিহত হন।

ওসি জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়। ওসমানী মেডিকেলে নেয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ