27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের নতুন বই বিতরণ

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির নতুন বই বিতরণ করা হয়েছে।

বুধবার (১জানুয়ারি) সকাল ১০টায় শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এরপর বেলা ১১টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক।

এ সময় জেলা প্রশাসক নতুন শিক্ষাবর্ষের বই পাঠদানে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন এবং শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য পরামর্শ দেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন পাটোয়ারী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মমিন হোসেন, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিসমত আরা শাফি বন্যা সহ শিক্ষকরা বই বিতরণকালে উপস্থিত ছিলেন।

এছাড়াও এইদিন সকালে জেলার ৮ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ