27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

আখন বাড়ী হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসার ছবক উদ্ধোধন ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদী আখন বাড়ী হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসার ছবক উদ্ধোধন,বই বিতরণ ও ২০২৪ সালের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ইলিয়াস ফরিদী। অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হারুন অর রশিদের সভাপতিত্বে ও শিক্ষক হযরত মাওলানা ইমরান হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ রাসেল আখন ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান আখন।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকির হোসেন, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আবুল কাশেম, মাওলানা আরিফ হোসেন।

এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ এবং ছবক উদ্ধোধন করেন মাওলানা ইলিয়াস ফরিদী।

উল্লেখ্য হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর (রঃ) ১৯৮১ সালে এই মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বর্তমানে হেফজখান সহ আবাসিক অনাবাসিক মিলে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ