30.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ৬নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন

শাহরাস্তি প্রতিনিধি: শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮জানুয়ারি) বিকেলে ওয়ার্ড বিএনপির আয়োজনে ঘুঘুরচপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক সেলিম পাটোয়ারী লিটন।

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অধ্যাপক রুহুল আমিন মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার।

উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম, যুবদল নেতা গোলাম কিবরিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম দিদারসহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে উপস্থিত সর্বসম্মতি ক্রমে ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ তোফাজ্জল হোসেন লিটনকে পুনরায় সভাপতি, সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনের মাধ্যমে মোঃ রবিউল আলম সাধারণ সম্পাদক ও মোঃ লোকমান হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আগামী ৩ দিনের মধ্যে ওয়ার্ড বিএনপি’র ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে, ইউনিয়ন বিএনপির নিকট জমা দেওয়ার নির্দেশ দেন।

সম্মেলনে বক্তারা বলেন দলকে আরো সু-সংগঠিত করতে, শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার লায়ন মমিনুল হকের নেতৃত্বে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের লক্ষ্যে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ