26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

ফরিদগঞ্জে চেকপোস্টে যানবাহন তল্লাশি, জরিমানা, জব্দ

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে চেক পোস্ট বাসিয়ে ৫৭টি যানবাহনে তল্লাশি, ৫টি মোটর সাইকেল আরোহীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৫টি অবৈধ গাড়ি জব্দ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা বাসস্ট্যান্ড এলাকার সড়কে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। তিনি বলেন, যৌথ বাহিনীর নেতৃত্বে ফরিদগঞ্জ বাস স্টান্ড এলাকার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ অভিযানে মোট ৫৭টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকায় ৫ জন মোটরসাইকেল আরোহীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা এবং অবৈধ ৫ টি গাড়ি জব্দ করে ফরিদগঞ্জ থানার নিকট হস্তান্তর করা হয়।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমন সহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ