27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মো: হেলাল (৩০) নামে ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিনগত রাতে শহরের ইলিশ চত্বর এর বাসস্ট্যান্ড থেকে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে।
সোমবার (২৪ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্প এবং সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত অপরাধী এবং ডাকাতদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার ইলিশ চত্বর এর বাসস্ট্যান্ড এলাকার একটি দোকান থেকে টাকা ও জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা করার সময় হেলাল (৩০) কে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য তাকে সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ