25.9 C
Bangladesh
মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে ‘নিজস্ব অর্থ ব্যয়ে জামাত জনগণের পাশে দাঁড়াচ্ছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, জামায়াতে ইসলামীর নেতা থেকে কর্মী পর্যন্ত প্রত্যেকে নিজ অর্থ দিয়ে জনগণের সেবায় পাশে দাঁড়াচ্ছে।
কিন্তু একটি পক্ষ নিজেদের অর্থে জনগণের কল্যাণে ব্যয় না করেও প্রশ্ন তুলে। তারা জানে না কিভাবে জনগণের পাঁশে দাঁড়াতে হয়।
রবিবার (২৩ মার্চ) দুপুরে শহরের মিশন রোড শাহী জামে মসজিদের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে অটোরিকশা ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কর্মহীন ও দুস্থ মানুষের এই ধরণের সহযোগিতা নিয়ে কোন রকম জীবন যাপন করবে। মনে রাখতে হবে শোষণমূক্ত বাংলাদেশ গড়ার আগ পর্যন্ত জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে ন্যয় ও ইনসাফ প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। আপনারা অবশ্যই আমাদের এই ধরণের কাজের সাথে সব সময় থাকবেন। বিগত দিনে আমরা দেখেছি জনগণের টাকা এক শ্রেণির মানুষের কাছে মুষ্টিবদ্ধ হয়ে যায়। আমরা চাই একটি সুন্দর ও কল্যাণমূলক, শোষণমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ। একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দুর্ভোগ দুর করতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার আমির এড. মো: শাহজাহান খান। তিনি বলেন, আজকে আমরা একজন অসহায় বোনকে ঘর করার জন্য ঢেউটিন এবং ভাইকে তার জীবীকা নির্বাহের জন্য অটোরিকশা প্রদান করেছি। সাধারণ মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারী শেখ বেলায়েত, সহ-সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজ সহ বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ