27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুর মেডিকেলের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

চাঁদপুুর প্রতিনিধি: চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।রবিবার (২৩ মার্চ) ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ জনগণ, রাজনৈতিক নেতা ও মেডিকেল কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাগর হোসেন, জাতীয় নাগরিক পার্টির জেলা প্রতিনিধি তামিম খান, সাধারণ জনগণের পক্ষে প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, বর্তমান সাধারণ সম্পাদক কাদের পলাশ।চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন, রবিউল হাসান, মেহেদী হাসান মিশু, তৌহিদুর রহমান আরমান, জোবায়ের আল রশিদ, সাফওয়াত সাইফ উল্লাহ, ইন্টার্ন চিকিৎসক সাজিয়া অঞ্জলি ও রুবায়েদ।
চাঁদপুরে বিভিন্ন বক্তারা বলেন, চাঁদপুর মেডিকেল কলেজের জন্য জমি অধিগ্রহণ প্রায় শেষ হওয়ার পথে। এরপরই অবকাঠামগত উন্নয়ন কাজ শুরু হবে। যারা এটি বন্ধের বিষয়ে কথা উঠিয়েছে, তা কোনভাবেই সঠিক নয়। এটি চাঁদপুরসহ আশাপাশের জেলার কোটি মানুষের দাবী। খুব দ্রুত এই হাসপাতালের কাজ বাস্তবায়ন হবে।
শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, সম্প্রতি সময়ে এই কলেজের শিক্ষা মানহীন বলা হচ্ছে। যদি এমন হয় তাহলে মান উন্নয়নের জন্য ব্যবস্থা নিন। মেধার ভিত্তিতে এই মেডিকেল কলেজে শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। শিক্ষার পরিবেশ সহ সবকিছুর ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। আমাদের অধিকার বাস্তবায়নের জন্য আপনারা দ্রুত ব্যবস্থা নিন। আর না হয় চাঁদপুরবাসী সহ শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ