29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ : অধ্যক্ষের কক্ষে তালা

কচুয়া প্রতিনিধি: কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারণ শিক্ষার্থীরা ২ ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছে।
বুধবার (১৬ এপ্রিল ২০২৫) শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কচুয়া বিশ্বরোড এলাকায় সকাল ১১টা থেকে ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

এ সময় কচুয়া থেকে হাজীগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, রামগঞ্জ, লক্ষ্মীপুর ও ঢাকা সড়কের সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী, থানার ওসি মো. আজিজুল ইসলাম ও সেনাবাহিনী এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক অবরোধ করতে নিষেধ করে। দু ঘন্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

শিক্ষার্থীরা জানায়, চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ তাদের আন্দোলনে একাত্মতা পোষণ না করে বিরোধিতা করায় বেলা ১টার পর অধ্যক্ষ উজ্জ্বল দাস গুপ্তের কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়। ঘটনার পর থেকে পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাস এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, জুনিয়ার ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্যে নির্ধারিত ৩০% প্রমোশন কোটা বাতিলসহ ৬ দফা যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ