29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

কচুয়ায় প্রবাসীর বাড়ীর সীমানা জোরপূর্বক ভাংচুর ও গাছ কেটে নেয়ার অভিযোগ

কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের দক্ষিন বড়দৈল গ্রামের নতুন বাড়িতে কাতার প্রবাসী নাজমুল হোসেনের বাড়ীর টিনেরসীমানা জোরপূর্বক ভাংচুর ও বিভিন্ন প্রজাতির গাছগাছালি কেটে উপড়ে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার বিকালে একই গ্রামের আব্দুল বারেক ও তার মেয়ে সুর্বনা আক্তার ও পূত্রবধু খাদিজা বেগম গংদের বিরুদ্ধে ভাংচুর ও গাছতুলে ফেলার এ অভিযোগ উঠেছে।

সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান, কচুয়া উপজেলার বড়দৈল গ্রামের অধিবাসী জিসান আহমেদ পুত্র কাতার প্রবাসী নাজমুল হোসেন দক্ষিন বড়দৈল জমি ক্রয় করে বাড়ী ঘর নির্মাণ করে প্রায় ১৫ বছর যাবত শান্তিপূর্ন ভাবে বাবা- মা নিয়ে বসবাস করে আসছে। সম্প্রতি তাদের বাড়ী সংলগ্ন পশ্চিম পাশে সীমানা প্রাচীর ও প্রায় অর্ধ শতাধিক ফলজ- বনজ গাছ কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। এতে তাদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার আরো জানান, প্রতিপক্ষরা প্রভাব খাটিয়ে ও স্থানীয় কিছু লোকজনের কু-পরামর্শে তাদের বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর ও গাছগাছালি কেটে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার উপজেলা প্রশাসনসহ এলাকাবাসীর কাছে ন্যায়বিচার দাবি করেছেন। এ ঘটনায় খতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করলে মঙ্গলবার বিকেলে কচুয়ার সাচারফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অভিযুক্ত আবদুল বারেক মিয়ার বক্তব্য জানতে তারমুঠো ফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ