27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে পাইপগান উদ্ধার

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দু”টি দেশীয় তৈরী পাইপগান ও দুটি শাটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এঘটনায় কেউ আটক হয়নি।

শনিবার দিবাগত রাতে সদর উপজেলা বিষ্ণুপুর এলাকায় ঢালী বাড়ী মসজিদ সংলগ্ন মাঠ থেকে অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করা হয়।

রবিবার (২০ এপ্রিল) সকালে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে ডাকাতি ও মাদক পাচার কারীদের বিরুদ্ধে উপজেলার বিষ্ণুপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানে দুটি দেশীয় তৈরী পাইপ গান এবং দুটি শটগান কার্তুজ উদ্ধার করা হয়।

আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রীসহ চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গত বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনীর নেতৃত্বে জেলার সকল অস্ত্রধারী, সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে এই কর্মকর্তা জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ