27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে রাতে আগুনে পুড়েছে ১১ ব্যবসা প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে বহরিয়া বাজারে আগুন লেগে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।

রবিবার (২০ এপ্রিল) রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতটি ঘটে।

বিষয়টি চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন নিশ্চিত করেছেন।

বহরিয়া বাজারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, প্রথমে একজন সিএনজি চালিত অটোরিকশা চালক বাজারে আগুন লাগার দৃশ্য দেখে। পরে সেখানে মাইকিং করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো – কাপড়ের দোকান, খাবার হোটেল, স্বর্ণের দোকান, ফার্মেসী, মাইক ও ব্যাটারি দোকান, টেইলার্স সহ ১১টি দোকান রয়েছে। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা প্রায় কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন।

চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: সামছুল আলম বলেন, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করলে বলা যাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ