29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কচুয়া প্রতিনিধি: কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী বিল্লাল হোসেন মজুমদার মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (৪ মে ২০২৫) উপজেলা বিআরডিবির কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সভাপতি পদে করইশ পশ্চিমপাড়া কৃষক সমবায় সমিতির ম্যানেজার ও কেন্দ্রীয় সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন মজুমদার মনোনয়নপত্র দাখিল করেন। সহ-সভাপতি পদে একমাত্র প্রার্থী করইশ পূর্বপাড়া কৃষক সমবায় সমিতির মো. জাকির হোসেন মনেনয়নপত্র দাখিল করেছেন। তাছাড়া সদস্য পদে ১ নং ব্লকে আলমগীর হোসেন চৌধুরী, ২ নং ব্লকে কামাল উদ্দিন, ৩ নং ব্লকে আবদুল আজিজ, ৪ নং ব্লকে ইমাম হাছান ও খোরশেদ অলম, ৫ নং ব্লকে সফিকুল ইসলাম ও ৬ নং ব্লকে মো. মনির হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এক প্রতিক্রিয়ায় সভাপতি প্রার্থী বিল্লাল হোসেন মজুমদার বলেন, আমাকে নির্বাচিত করা হলে সমিতির অনাদায়ী ঋণ আদায় সহ সমিতির উন্নয়নে কাজ করবো। সকল অকার্যকর সমিতি চালু করে সকল কৃষকের উন্নয়নে কাজ করবো। আমি সকলের সহযোগিতা কামনা করছি।

এই নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ৫ মে, প্রতীক বরাদ্দ ১৯ মে ও ভোট গ্রহণ ২৮ মে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ