27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে যৌথ বাহিনী কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলায় পৃথক অভিযানে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কচুয়া উপজেলার কাদলায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো: সাঈদ মিয়া (২৫) ও মো: জীবন (২১)কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দুপুরের দিকে মতলব দক্ষিণ উপজেলার বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তালিকা ভুক্ত মাদক কারবারি নারায়ন চৌধুরী (৬৫)কে গ্রেফতারকালে তার কাছ থেকে দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে সোমবার (২৩জুন) দুপুরে কচুয়া উপজেলার আলিয়ারা এলাকা থেকে মাদক কারবারি মো: বাবুল (২৬) ও হৃদয় হোসেন (১৮)কে গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতার আসামী ও উদ্ধারকৃত মাদক স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ