29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

দুদক সচিব খোরশেদা ইয়াসমীন ওএসডি, ৭ কর্মকর্তার বিদেশে প্রেষণ

অনলাইন ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীনকে অবসরোত্তর ছুটির (পিআরএল) সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একই দিনে অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত ৭ জন কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস ও কনস্যুলেটে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বিদেশে প্রেষণে যাওয়া কর্মকর্তারা হলেন:

মোহাম্মদ জহিরুল কাইউম, যুগ্ম সচিব, অর্থ মন্ত্রণালয় – ইকোনমিক মিনিস্টার, জেনেভা, সুইজারল্যান্ড

এলিশ শরমিন, উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় – কমার্শিয়াল কাউন্সেলর, ব্রাজিল

ফাতেমা জোহরা, উপসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ – কমার্শিয়াল কাউন্সেলর, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র

মো. আকরাম আলী, পরিচালক, প্রধান উপদেষ্টা কার্যালয় – কমার্শিয়াল কাউন্সেলর, আঙ্কারা, তুরস্ক

মো. নাজমুল হক, পরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ – কমার্শিয়াল কাউন্সেলর, সিউল, দক্ষিণ কোরিয়া

সাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী সচিব, বাণিজ্য মন্ত্রণালয় – প্রথম সচিব (বাণিজ্যিক), অটোয়া, কানাডা

রিদওয়ানুর রহমান, সিনিয়র সহকারী সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ – প্রথম সচিব (বাণিজ্যিক), কুনমিং, চীন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ