27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহীদ পরিবারের সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, জুলাই মাসের অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। কিন্তু শহীদ আবু সাঈদ হচ্ছেন ব্যতিক্রম। তিনি গ্রামের মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পৃথিবীর যে কোন আন্দোলন একটি ঘটনা আন্দোলনের মোড় ঘুড়িয়ে দিতে রূপ দেয়। শহীদ আবু সাঈদ হচ্ছে আন্দোলনের আইকনিক। গনতন্ত্র ও মুক্তিকামী মানুষ হিসেবে সেদিন আবু সাঈদ তার বুক পেতে দিয়েছিলেন।

আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তিনি বলেন, আজকে এই শহীদ দিবসে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম। একজন মা তার সন্তান শহীদ হওয়ার যে বাস্তব কথা তুলে ধরেছেন, তা শুনে আসলে চোখের পানি চলে আসে।
জুলাই শহীদ দিবসে বক্তব্য রাখেন, সদর উপজেল নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, জেলা বিএনপি”র সাধারণ সম্পাদক এড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াত সেক্রেটারী এড. মো: শাহজাহান মিয়া, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, গণঅধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেল ও জুলাই মঞ্চের আহবায়ক জাকির হোসেন প্রমূখ।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: নাজমুস শাহাদাত ফাহিমের সঞ্চালনায় জুলাই শহীদদের স্মরণে শহীদ পরিবারের মধ্যে স্মৃতিচারণ করেন শহীদ নিশান খানের মা রওশনারা, শহীদ সাজ্জাদ হোসেন এর বাবা জসিম রাজা, জুলাই যোদ্ধা জাকির হোসেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ