27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

নতুন স্বাধীনতাকে ভূলণ্ঠিত করতে সক্রিয় কুচক্রি মহল

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বেলাল হোছাইন বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭বছর আন্দোলন করে আমরা নতুন করে স্বাধীন দেশ পেয়েছি। আমাদের এই স্বাধীনতাকে ভূলন্ঠিত করতে কয়েকটি কুচক্রি মহল সক্রিয় হয়েছেন। এদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় সামনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অত্যন্ত ধৈর্য্যর সাথে ১৭ বছর অতিবাহিত করেছেন। সামনে আমাদের কঠিন এবং চ্যালেঞ্জিং সময়। আমাদের প্রত্যেকটি প্রদক্ষেপ নিতে হবে অত্যন্ত বিচক্ষনতার সাথে। আজকে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিসের কারণে। যে একটি বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, তার জন্য বিএনপি”র সর্বমহল থেকে নিন্দা জানানো হয়েছে। বিএনপির প্রত্যেকটি ইউনিটকে বলে দেয়া হয়েছে চাঁদাবাজ, ধান্দাবাজ এবং কুচক্রিমহল থেকে সতর্ক থাকার জন্য।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যে অনেক নেতাকে বহিস্কার করেছেন। বিএনপি”র সাথে বিবাদ করে চলবে এমন দল এখন বাংলাদেশে নেই। যারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন, এখনো সতর্ক হয়ে যান।
বিএনপি”র সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসবেন না। শেখ হাসিনা অনেক দম্ভ করেছিল। আজকে সে কোথায়। বিএনপি”র আন্দোলনের কারণে সে দেশ ছেড়ে পালিয়েছে। মাঝে মধ্যে বিদেশ থেকে খোঁচা দিতে চায়। কিন্তু উনার কথাতে দেশের মানুষ আর কোন কাজ করবে না।

এই নেতা বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। নির্বাচন সামনে রেখে কয়েকটি রাজনৈতিক দল সারাদেশে মব সৃষ্টি করে বিএনপি”র উপর দায় চাপানোর চেষ্টা করছে। তাদের এসব ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝির সভাপতিত্বে ও সদস্য সচিব সামছুল আরেফিন খান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি”র সাধারণ সম্পাদক এড. সলিম উল্যাহ সেলিম।

জেলা বিএনপি”র সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপি”র সাধারণ সম্পাদক এড. হারুনুর রশিদ সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ