27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে মাদক সহ ৩ কারবারিকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ ৩ কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান এতথ্য জানান।

স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে সোমার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে মাদক কারবারি মো: শাহাজাহান গাজী (৫০) ও মো: ইউসুফ জোয়াদ্দার (৩৫)কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট , ১২০ গ্রাম গাঁজা, নগদ ৬৪ হাজার ১১০টাকা, একটি গাঁজা মাপার মেশিন, দুটি কাঁচি এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একই রাতে অপর অভিযানে ফরিদগঞ্জ উপজেলা চরচন্না এলাকা থেকে মাদক কারবারি মো: নাজিমকে (২৪) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতার মাদক কারবারিদে বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ