27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ৭ ডাকাত আটক, মালামাল উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি। চাঁদপুরে আন্ত:জেলা ৭ ডাকাত সদস্যকে পুলিশ আটক করেছে।  গতকাল বুধবার ঢাকার গাজীপুর ও লক্ষ্মীপুর জেলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫শ” ৬৫ প্যাকেট সিগারেট, ৫টি মোবাইল ফোন ও নগদ সাড়ে ১০ হাজার টাকা। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব।

তিনি সংবাদ সম্মেলনে জানান, চাঁদপুরের শাহরাস্তি থানাধীন ঠাকুর বাজারে গত ৮ জুলাই রাতে মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা সংঘটিত হয়। ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শাহারাস্তি থানায় একটি মামলা দায়ের করেন। 

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা ও গাজীপুর জেলা থেকে আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে পুলিশ আটক করে। তাদের দেওয়া তথ্য মতে পরবর্তীতে লক্ষ্মীপুর জেলা থেকে অন্ত:জেলা এক ডাকাত সদস্যকে আটক করা হয়। আটক ডাকাত সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ইতিপূর্বে কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ