27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে স্ত্রী হত্যা মামলায় আ.লীগ নেতা এড. জহির কারাগারে

ষ্টাফ রিপোটার। চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: জহিরুল ইসলামকে স্ত্রী শাহীন সুলতানা ফেন্সি হত্যা মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১) এর বিচারক আমিরুল ইসলামের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৪ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জহিরুল ইসলামের স্ত্রী শাহীন সুলতানা ফেন্সি ষোলঘর পাকা মসজিদের দক্ষিণ পাশে নিজ বাসায় হত্যার শিকার হন। ওই ঘটনায় ফেন্সির ভাই মো: ফোরকান উদ্দিন খাঁন বাদি হয়ে ৫ জুন চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। ওই মামলায় এড. জহিরুল ইসলাম সহ ৪জনকে এজহারভুক্ত আসামী এবং অজ্ঞাতনামা আসামী করা হয়।

মামলার প্রধান আসামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশে’র পরিদর্শক মো: মহিউদ্দিন ৬ জুন গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। ওই মামলায় তারা কারাভোগ করে জামিনে মুক্ত হয়। ওই সময় বিচারক এড. জহিরকে চার্জ গঠন শুনানি পর্যন্ত জামিন দেন। আজ চার্জ গঠন করে শুনানির দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এদিকে এই মামলাটি তদন্ত শেষে তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশে’র পরিদর্শক মো: মহিউদ্দিন ২০১৮ সালের ২৪ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।

মামলায় সরকার পক্ষের (এপিপি) শামছুল ইসলাম মন্টু বলেন, আসামী জহিরুল ইসলাম চার্জ গঠন শুনানি পর্যন্ত জামিনে ছিলেন। আজকে শুনানি হয়েছে। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে মামলাটির স্বাক্ষ্য গ্রহণ করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ