27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ষ্টাফ রিপোটার ॥ চাঁদপুরে গ্যাস সরবরাহ পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (৩১ আগস্ট) রাতে এসব তথ্য নিশ্চিত করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) চাঁদপুর আঞ্চলিক বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী ফজলে বারি।

তিনি বলেন, কুমিল্লা থেকে চাঁদপুরে গ্যাস সরবরাহ লাইনের কুমিল্লার লাকসাম মোদাফ্ফরগঞ্জ বিজরা এলাকায় প্লান্টে পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। যার কারণে চাঁদপুর শহর, হাজীগঞ্জ , শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলায় গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। অর্থাৎ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ থাকবে না মর্মে ইতোমধ্যে এসব এলাকায় আঞ্চলিক বিতরণ কার্যালয়ের পক্ষ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে মাইকিং করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ