স্টাফ রিপোর্টার: চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশ শেষে জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এড. সলিম উল্ল্যাহ সেলিম এর নেতৃত্বে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের জোড় পুকুরপাড়, বায়তুল আমিন চত্তর, চিত্রলেখা মোড়, হাজী মহসীন রোড, ছায়াবানী রোড, নতুন বাজার হয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
সঞ্চালনায় ছিলেন, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী ও যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সেলিম উল্ল্যাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম, এড. জহির উদ্দিন বাবর, এড. হারুনুর রশিদ, শাহজালাল মিশন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী।
এসময় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নান, চাঁদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, হুমায়ুন কবির প্রধান, ডি এম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মুনিরা বেগম চৌধুরী, তানভির হুদা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, এড. শামছুল ইসলাম মন্টু সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। আমরা আমাদের শত্রু এখনও চিহ্নিত করতে পারিনি। এই বাংলার মাটিতে পিআর পদ্ধতি চলবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এর যদি কোন ব্যত্যয় হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এই চাঁদপুরের রাজপথ জামাত ও এনসিপির নয় বিএনপির নেতাকর্মীদের দখলে থাকবে। বিএনপি দীর্ঘ ১৭ বছর যাবৎ আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে রয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি অংঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও জেলার প্রায় ৩০টি সাংস্কৃতিক সাংগঠনের শিল্পীরা অংশগ্রহন করেন।




