27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে মা ইলিশ অভিযানে ১১ জেলে গ্রেফতার

ষ্টাফ রিপোটার ॥  চাঁদপুরে ইলিশের প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ কার্যক্রমের অংশ হিসেবে নৌ পুলিশ গত ২৪ ঘণ্টায় আশপাশের নদ-নদীতে অভিযান পরিচালনা করে। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে গ্রেফতার করেছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, ৫ অক্টোবর সকাল থেকে ৬ অক্টোবর সকাল পর্যন্ত অভয়াশ্রম এলাকায় পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্স কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।

এসময় ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে গ্রেফতার করা হয়। ২৭ লাখ ১ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, জব্দ করা হয় ২৪১ কেজি ইলিশ ও ৬টি মাছ ধরার নৌকা। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে পৃথক ৫টি মামলা করা হয়েছে।

অভিযান শেষে চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নদীতে যারা নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণে নামবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের লক্ষ্য মা ইলিশ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা। জেলা প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ