ষ্টাফ রিপোটার ॥ চাঁদপুরে তারুন্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মানে গনমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক মো: এরশাদ উদ্দিন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। প্রধান অতিথি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি সত্য প্রকাশ করেন, তাহলে যারা সুশাসনের পরিপন্থী কাজ করবেন তারা দ্বিতীয়বার চিন্তা করবেন, আমরা প্রায় সময় এই জায়গাতেই ভূল করে থাকি। মিডিয়া কর্মী যারা আছেন, মিডিয়া কর্মী হিসেবে কাজ করেন তাহলেই খুশি হবো, আপনি ভোটার হিসেবে ভোট দিতে পারেন, দলীয় রাজনীতিতে অনুপ্রানিত হয়ে যান, দলীয় রাজনীতিতে অংশগ্রহন করেন, তখন একজন সাংবাদিক এই যুগে সত্যটা প্রকাশ করতে পারে না, সে কারো না কারো পক্ষপাতিত্ব করবেন। আংশিক সত্য ও মিথ্যা প্রকাশ করবেন না। আমাদের উচিত জনগনের উপর নির্ভর করা। জনগন সিদ্ধান্ত নিবেন কারা রাজনীতিবিদ হবেন, ভবিষ্যতে রাষ্ট্র কারা চালাবেন, কারা ক্ষমতায় আসবেন।
চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এর আয়োজনে ও চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, সিভিল সার্জন ডা: মোহাম্মদ নূর আলম দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মো: সাঈদ হাসান। শুরুতেই জুলাই গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রবন্ধ উপস্থাপন করেন, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী। সেখানে গনমাধ্যমের ভূমিকা, বৈষম্য কি, তারুন্যের উৎসব, নতুন বাংলাদেশের সুচনা, তারুন্যের জনসচেতনতামূলক কার্যক্রম, তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ, গুজব, ফেইক নিউজ, ফ্যাক্ট চেকিং ইত্যাদি বিষয়ের উপর কম্পিউটার স্ক্রীনে ডকুমেন্টেশন প্রদর্শন করা হয়।




