26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

নবম পে-স্কেল বাস্তবায়নে আলটিমেটাম, কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক: নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আগামী ১৫ মার্চের মধ্যে দাবি না মানলে ২৮ মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার সদস্যসচিব মো. মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১১ বছর ধরে পে-স্কেল না হওয়া ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কর্মচারীরা চরম সংকটে রয়েছেন। বৈষম্যহীন নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সংসদ সদস্য ও মন্ত্রীদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান এবং রমজানজুড়ে বিভাগীয় শহরগুলোতে প্রতিনিধি সমাবেশ। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান উদ্যোগ না এলে ঈদের পর কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ