26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুর প্রেস ক্লাবের সাথে আমার হৃদয়ের সম্পর্ক আছে : এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার: চাঁদপুর প্রেসক্লাবে’র আয়োজনে আলিফ ল্যান্ড মার্ক ডেভেলপারর্স ও আমান সিমেন্ট এর পৃষ্ঠপোষকতায় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল-২০২৬ এবং প্রেসক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ফেব্রুয়ারী) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব ভবনের নিচতলা (কমিউনিটি সেন্টারে) চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রেস ক্লাবের সাথে বিভিন্ন কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। চাঁদপুর প্রেস ক্লাবের সাথে আমার হৃদয়ের সম্পর্ক আছে। তাই আমি মনে করি আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি। চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে জনগণের সেবা করতে পেরেছি। রমজানে দ্রব্য মূল্যের দাম যেন নিয়ন্ত্রনে থাকে। আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের লেখনির মাধ্যমে তা তুলে ধরবেন। আপনারা বাজার মনিটরিং করবেন। কোথাও অনিয়ম দেখলে আমাকে জনাবেন। প্রয়োজনে আপনারা প্রশাসনকে জানাবেন, প্রশাসন ব্যবস্থা গ্রহন করবে। মানুষ যাতে সুন্দরভাবে এবং নির্বিঘ্নে ঈদ পালন করতে পারে, সেদিকে খেয়াল রাখবেন।

চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমি প্রথমেই আয়োজকদের ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দেওয়ায়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার আগে বাংলাদেশ। আমাদের সকলকে নিয়ে বাংলাদেশটা গড়তে হবে। প্রেস ক্লাবে যারা কাজ করেছেন, হয়ত অনেকে পৃথিবী ত্যাগ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি বিজয়ী হাফেজদের ধন্যবাদ জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর পুলিশ সুপার মো: রবিউল হাসান বলেন, চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রেস ক্লাব। এ প্রেস ক্লাবের সাংবাদিকরা ঐক্যবদ্ধ। ছোট্ট শিশুরা ৩০পাড়া পবিত্র কোরআনের হাফেজ হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে, এটি খুব সাহসী উদ্যোগ। আমি তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১২জন হাফেজকে পুরস্কার (ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ) দেওয়া হয়েছে। তাদেরকে অভিনন্দন। যারা এর জন্য পৃষ্ঠপোষকতা করেছে তাদের কাছে কৃতজ্ঞতা। নব নির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নেতৃত্বে চাঁদপুরের উন্নয়নে এগিয়ে যাবে, এ ক্ষেত্রে চাঁদপুর প্রেস ক্লাব পাশে থাকবে। এছাড়াও সকল রাজনৈতিক দলের পাশে থাকবে চাঁদপুর প্রেস ক্লাব। চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণে ও মানবতার কল্যাণে কাজ করছে এবং আগামীতেও করবে। চাঁদপুরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠন চাঁদপুর প্রেস ক্লাব। মডেল প্রেস ক্লাব হিসেবে সুনাম ও খ্যাতি সারা দেশে রয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: কবির হোসেন সরদার, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লুৎফুর রহমান, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি তোফায়েল আহমেদ, চাঁদপুর প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মোবারক হোসেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু, চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর জেলা টি আই প্রবীর কুমার, চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন শেখ, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, শহিদ পাটোয়ারী, বি এম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সিনিয়র সাংবাদিক ও দৈনিক দিনকাল জেলা প্রতিনিধি মুনির চৌধুরী, চাঁদপুর সেবা সিটি ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মো: শাহাদাত হোসেন মানিক,চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মো: মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর সদর থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: নজরুল ইসলাম নজু, চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাঈল পাটওয়ারী, এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাহবুব আলম, গণ অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রাসেল, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, চাঁদপুর আহম্মদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাসুম বিল্লাহ মজুমদার, শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, চাঁদপুর জেলা ছাত্রশক্তির সিনিয়র যু্গ্ম আহ্বায়ক মো: শিহাব মির্জা, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, লক্ষণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, মির্জা জাকির, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, সহ-সভাপতি মোঃ শওকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, চাঁদপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, চাঁদপুর প্রেস ক্লাব এর প্রচার ও দপ্তর সম্পাদক মো: শরিফুল ইসলাম, দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, এটিএন নিউজ টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন ঢালী, একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক আল আমিন ভূঁইয়া, বৈশাখী টিভি জেলা প্রতিনিধি ওয়াদুদ রানা, চাঁদপুর রেইনবো হাসপাতালের এমডি মহসিন হোসেন, জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মো: কাদের হাজরা, দৈনিক নয়া প্রভাত পত্রিকার বার্তা সম্পাদক এইচএম নিজাম, ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি শাহরিয়া বিন ইয়াহিয়া, ডিবিসি টিভি’র জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, বাংলা টিভি জেলা প্রতিনিধি আতিকুল ইসলাম রুবেল, চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতির সভাপতি মুসাদ্দেক আল আকিব, ক্যাবের জেলা সভাপতি বিপ্লব সরকার, মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব দক্ষিন প্রেসক্লাব এর আহ্বায়ক আমির খসরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, সিনিয়র সাংবাদিক মাহফুজ মল্লিক, শাহরাস্তি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন, দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক ইলিয়াস হোসেন, সাংবাদিক জামাল আকন্দ সহ আমন্ত্রিত অতিথি, প্রেস ক্লাবের সাবেক ও বতর্মান নেতৃবৃন্দ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকবৃন্দ, মাঠ পর্যায়ের সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল অনুষ্ঠানের পূর্বে হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ১২জন হাফেজদের পুরস্কার বিরতণ করেন প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, বিশেষ অতিথি চাঁদপুর জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার, চাঁদপুর পুলিশ সুপার মো: রবিউল হাসান ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারস এর ব্যবস্থাপনা পরিচালক এইচ এম জামাল সাকিব, আমান সিমেন্ট মিলস্ ইউনিট-২ লিমিটেড কুমিল্লার এজিএম ও ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ জিয়াউর রহমান, মেসার্স শরীফ এন্ড ব্রাদার্স ও আমান সিমেন্ট মিলস্ ইউনিট-২ লিমিটেড এর পরিবেশক এবং চাঁদপুর প্রেস ক্লাবের-২০২৬ সালের উপদেষ্টা পরিষদের সদস্য শরীফ মোঃ আশ্রাফুল হক কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে প্রেস ক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনা, সকল মুসলিম উম্মা, দেশের উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল আমিন মডেল মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম ফখরুল ইসলাম মাসুম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য মাওলানা আহম্মদ উল্ল্যাহ।

এদিকে, অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় অতিথিবৃন্দ, প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ