27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

কচুয়ায় দুই ড্রেজার মালিককে ২০ হাজার টাকা জরিমানা

কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ড্রেজার মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়। শনিবার দুপুরে উপজেলার ভূইয়ারা ও মেঘদাইর গ্রামে পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাসির।

অভিযানে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইনে ড্রেজার মালিক মোহাম্মদ ফিরোজ মিয়া ও বোরহান উদ্দিনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ভেঙে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এ সময় কচুয়া থানার এএসআই মো. আতিকুর রহমানসহ পুলিশের সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। আইন অমান্য করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ