স্টাফ রিপোর্টার: জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা কমিটির অনুমোদন হয়েছে। সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর গণি সোমবার ৬ জুলাই ২০২৬ বিকেলে নবগঠিত এ কমিটির অনুমোদন প্রদান করেন।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাও. মো.সাইফুল্লাহ (দৈনিক চাঁদপুর সংবাদ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবদুর রহমান গাজী (দৈনিক চাঁদপুর কণ্ঠ)।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্য:
সিনিয়র সহ-সভাপতি মাও.আহম্মদ উল্ল্যাহ , সহ-সভাপতি জিএম আব্দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক মো. শওকত করিম, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ ভূঁইয়া দপ্তর সম্পাদক মো. রাসেল গাজী, অর্থ-সম্পাদক সোহাঈদ খান জিয়া, প্রচার সম্পাদক মো.সবুজ গাজী, ক্রীড়া সম্পাদক কাজী আজিজুল হাকিম নাঈন ।

আব্দুল গণি, মো.কামরুল ইসলাম পাটওয়ারী, মো.আল-আমিন, ওমর শরীফ,আরিফুর রহমান ও মো.রাব্বী ঢালী।
সংগঠনের মহাসচিব মো.আলমগীর গণি বলেন,‘ নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে সম্মিলিতভাবে কাজ করবেন বলে আশাবাদী । ’
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মেহেদী হাসান ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.হোসাইন প্রমুখ।




