26 C
Bangladesh
সোমবার, জুলাই ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#কচুয়ায় সাচার-রাগদৈল সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি#হাজীগঞ্জে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ#মতলবে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা#চাঁদপুর পৌরবাসীর প্রত্যাশার মর্যাদা রক্ষা আমার প্রধান অঙ্গীকার: মোঃ মোশাররফ হোসাইন#মতলবে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক বিতর্ক উৎসবের পুরস্কার বিতরণ#মাদক জুয়া ও কিশোরগ্যাং জাতীয় সমস্যায় রূপ নিয়েছে : নূরুল আমিন খান আকাশ#চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন#বিশ্বকাপের আক্ষেপ বুকে নিয়ে রোজারিওতে ফিরলেন মেসি#বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী#ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি

চাঁদপুর পৌরবাসীর প্রত্যাশার মর্যাদা রক্ষা আমার প্রধান অঙ্গীকার: মোঃ মোশাররফ হোসাইন

স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেছেন, ‘আমি মেয়র নয়, চাঁদপুর পৌরবাসীর সেবক বা খাদেম হতে চাই। যদি আপনাদের মনে হয়, আমার মাধ্যমে পৌরবাসীর কল্যাণ হবে, তাহলে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। আল্লাহ যদি আমাকে মেয়র হিসেবে কবুল করেন, তবে কথা দিচ্ছি, সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে মানুষের পাশে থাকব। ইনশাআল্লাহ আপনাদের আমানতের খিয়ানত করবো না।’

শুক্রবার (২৪ জুলাই) চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার গুনরাজদী মাস্তান বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন আরো বলেন, জনপ্রতিনিধি হওয়া কোনো পদ বা ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের বিশ্বাস ও দায়িত্বের প্রতীক। একজন জনপ্রতিনিধির প্রথম কাজ হলো সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, তাদের সমস্যা মনোযোগ দিয়ে শোনা এবং সাধ্যমতো সমাধানের উদ্যোগ নেওয়া।

তিনি বলেন, চাঁদপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সেবামুখী ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি আপনাদের দোয়া এবং সমর্থন কামনা করছি। চাঁদপুর পৌরবাসীর প্রত্যাশার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান অঙ্গীকার।

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ