26 C
Bangladesh
সোমবার, জুলাই ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#কচুয়ায় সাচার-রাগদৈল সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি#হাজীগঞ্জে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ#মতলবে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা#চাঁদপুর পৌরবাসীর প্রত্যাশার মর্যাদা রক্ষা আমার প্রধান অঙ্গীকার: মোঃ মোশাররফ হোসাইন#মতলবে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক বিতর্ক উৎসবের পুরস্কার বিতরণ#মাদক জুয়া ও কিশোরগ্যাং জাতীয় সমস্যায় রূপ নিয়েছে : নূরুল আমিন খান আকাশ#চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন#বিশ্বকাপের আক্ষেপ বুকে নিয়ে রোজারিওতে ফিরলেন মেসি#বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী#ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি

মতলবে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক বিতর্ক উৎসবের পুরস্কার বিতরণ

মতলব দক্ষিণ প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক দুইদিন ব্যাপী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৫ জুলাই ) দুপুরে কেএফটি কলেজিয়েট স্কুল মিলনায়তনে বিতর্ক ফাইনাল পর্ব সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে ১৬টি দল ও কলেজ পর্যায়ে ৮টি দল এবং ইংরেজি বিতর্কে ৪টি দল অংশ নেয়।

কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী সুফিয়া মুকুল রোজা ও আব্দুল্লাহ আল নাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম বলেন, বর্তমানে মেয়েরা সবদিকে থেকে এগিয়ে রয়েছে। মেয়েদের কেউ ইভটিজিং করলে ইভটিজারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো অপরাধ ও দূর্নীতিবাজদের কোনো ছাড় নাই। তিনি আরও বলেন, আমার( ইউএনও) বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই অভিযোগ জানাবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল। এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক বদিউল আলম বাবু, রিয়াজ ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।

প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে কেএফটি কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন ও মতলবগঞ্জ জে বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে মতলব সরকারি কলেজ চ্যাম্পিয়ন ও কেএফটি কলেজিয়েট স্কুল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ইংরেজি বিতর্কে শুধু মাত্র কেএফটি কলেজিয়েট স্কুলের ৪ টি দল অংশ নেয়। এতে ওই কলেজের মেয়েদের দল চ্যাম্পিয়ন ও ছেলেদের দল রানারআপ হওয়ার গৌরব লাভ করে।

সমাপনী অনুষ্ঠানে অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানারআপ দলগুলোর মাঝে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক দলের বিতার্তিকদের সনদপত্র দেয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ