31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

মাদক জুয়া ও কিশোরগ্যাং জাতীয় সমস্যায় রূপ নিয়েছে : নূরুল আমিন খান আকাশ

স্টাফ রিপোর্টার: চাঁদপুর বাসস্ট্যান্ডে জাতীয় সাংবাদিক সংস্থার মাদক-জুয়া, কিশোরগ্যাং ও অপরাধীদের প্রতিরোধকল্পে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে । শনিবার ( ২৫ জুলাই ২০২৬) বিকেলে চাঁদপুর বাসস্ট্যান্ডে এলাকায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি নূরুল আমিন খান আকাশ।

তিনি তার বক্তব্যে বলেন, মাদক জুয়া ও কিশোরগ্যাং জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। এ সমস্যার সমাধানে জাতীয় সাংবাদিক সংস্থার মতো সবাইকেই এগিয়ে আসতে হবে। সবার অবস্থান থেকে প্রতিবাদ এবং জনসচেতনতা মূলক সেমিনার সভা অব্যাহত রাখতে হবে। তিনি আরো বলেন, আমরা সবাই যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে অপরাধীরা ভয়ে পালাবে। তৃণমূল থেকেই অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সংগঠনের জেলা সভাপতি মাও. মো. সাইফুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান গাজীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র কার্যকরি সদস্য ও সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল গনি। অন্যেরদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার এ এস আই অসীম কুমার, কমিউনিটি পুলিশিং চাঁদপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, জেলা কোরআনে হাফেজ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ ইব্রাহীম খলিল প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরাম, সাংবাদিক মিজান লিটন, জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার কৌশিক, বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ ভূঁইয়া,দপ্তর সম্পাদক মোঃ রাসেল গাজী, কার্যকরী সদস্য ওমর শরীফ, আরিফুর রহমান সাগর ও মো. রাব্বী ঢালী, ক্লীন চাঁদপুরের ওয়াজী উল্লাহ জিন্নাহ, মো. বিল্লাল হোসেন ও মো. সাখাওয়াত মিজি, সাংবাদিক সাখাওয়াত হোসেন সুমন, সাংবাদিক নাজমুল ইসলাম বাঁধন, সাংবাদিক মোঃ নূরে আলম, মদীনা বাজার জামে মসজিদের সভাপতি মো. আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইমাম হোসেনসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ