30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

মতলব উত্তরে মায়ের চোখের সামনে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের থানা রোডে সুরুজ প্লাজার সামনে মায়ের চোখের সামনে বেপরোয়া একটি অবৈধ ট্রলির ধাক্কায় ফারিয়া জান্নাত নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিয়া জান্নাত উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী কাউসার বেপারীর মেয়ে। তারা এক ভাই ও এক বোন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফারিয়া জান্নাত তার মা ফারজানা আক্তারের সঙ্গে অটোরিকশায় করে ছেংগারচর বাজারে আসে। থানা রোডে সুরুজ প্লাজার সামনে অটোরিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার সময় বাজারের দিক থেকে আসা একটি অবৈধ ট্রলি শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

মায়ের চিৎকারে পাশের দোকানিরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রলিটি থানা হেফাজতে রয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। ট্রলিটির মালিক আদুরভিটি গ্রামের মোঃ আমিন মিয়াজি।

সূত্র: Chandpur Times

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ