30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

মৈশামুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও সভা

হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে স্থানীয় মৈশামুড়া বাজারে সংগঠনটির কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি প্রবাসী আকতার হোসেন নসু স্বাগত বক্তব্য দেন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মোজাহেদুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন শিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক খালেকুজ্জামান শামীম, সংগঠনের পৃষ্ঠপোষক মেহেদী হাছান নাহিদ, আব্দুল ওয়াদুদ শেখ, কামাল উদ্দিন শেখ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মারুফ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শামীম পাটোয়ারী, এলাকার সমাজসেবক ইমান হাজী ও আলাউদ্দিন রুবেল।

সূত্র: Chandpur Times

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ