30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

রাঙামাটিতে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি

অনলাইন ডেস্ক: নেতাকর্মীদের পদত্যাগে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার পর রাঙামাটিতে নতুন করে জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছয় মাসের জন্য অনুমোদন পাওয়া ৪৯ সদস্যের কমিটিতে প্রিয় চাকমাকে আহ্বায়ক, শাহিদুল ইসলাম খানকে সদস্যসচিব এবং শাহেদুল আলম শাকিলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে ২৬ আগস্ট এনসিপির রাঙামাটি জেলার সাংগঠনিক সমন্বয় সভায় জেলা আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছিল।

ওই সভায় দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব সারোয়ার তুষার এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজা উদ্দিনসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

রাঙামাটিতে বিভিন্ন সময়ে এনসিপির শীর্ষ নেতাসহ বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেন। পরে পদত্যাগ করা অনেক নেতাকর্মী অন্য রাজনৈতিক দলেও যোগ দেন। এতে রাঙামাটি পার্বত্য জেলায় দলটির সাংগঠনিক কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে।

নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে দলটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ