31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফরম পূরণের সময় ২০ সেপ্টেম্বর পর্যন্ত

অনলাইন ডেস্ক: ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন সূচি অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন পরীক্ষার্থীরা। ২১ ও ২২ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও নিশ্চয়ন করবে। ফরম পূরণের ফি ‘সোনালী সেবা’র মাধ্যমে ২৩ ও ২৪ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলএলবি শেষ পর্ব পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।

পরীক্ষার আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ems.nu.ac.bd থেকে সংগ্রহ করতে হবে। অনলাইনে তথ্য পূরণের পর প্রিন্ট কপি যাচাই করে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর নিতে হবে। এরপর আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র কলেজে সংরক্ষণ করতে হবে।

ফি ও অংশগ্রহণের যোগ্যতা

প্রতি তাত্ত্বিক প্রতিপত্রের ফি ১ হাজার ২শ টাকা। মানউন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্রের ফি ২ হাজার টাকা। মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার ফি ৯শ টাকা এবং কেন্দ্র ফি ৮শ টাকা। ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদপত্রের জন্য দিতে হবে আরও ১ হাজার টাকা।

২০২১-২০২২, ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। ২০২৩ সালের পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে অকৃতকার্য হওয়া বা ৪৫ শতাংশের কম নম্বর পেয়ে তৃতীয় বিভাগে উত্তীর্ণ পরীক্ষার্থীরা এক বা একাধিক বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। তবে ৪৫ শতাংশের কম নম্বর পাওয়া বিষয়গুলোতেই পরীক্ষা দিতে হবে।

২০২২ সালের পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য এবং ২০২৩ সালে পরীক্ষায় অংশ না নেওয়া পরীক্ষার্থীদের ২০২৪ সালের পরীক্ষায় সব বিষয়ে অংশ নিতে হবে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের জন্য এটিই শেষ সুযোগ।

২০২০-২০২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীরা ৫ হাজার টাকা বিশেষ অন্তর্ভুক্তি ফি দিয়ে ফরম পূরণ করতে পারবেন। তবে এ সুযোগ নেওয়ার পর পরীক্ষায় অংশ না নিলে, আবার অকৃতকার্য হলে বা ফরম পূরণ করেও পরীক্ষায় না বসলে পরে আর পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করা যাবে না।

ফরম পূরণের সময় বিষয় কোডসহ সব তথ্য যাচাই করে দিতে হবে। ভুল তথ্যের কারণে প্রবেশপত্রে সমস্যা হলে পরীক্ষার শুরুর আগেই নির্ধারিত ফি দিয়ে তা সংশোধন করতে হবে। আবেদন ফরমের সঙ্গে রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও সম্প্রতি তোলা দু’কপি পাসপোর্ট আকারের ছবি দিতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে।

ফি জমা দিতে কলেজকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পে-স্লিপ ডাউনলোড করে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় টাকা জমা দিতে হবে। ‘সোনালী সেবা’ ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ফি দেওয়া যাবে না। পরীক্ষার সময়সূচি, প্রবেশপত্র বিতরণের তারিখসহ পরবর্তী নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ