31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দুই কাব শিশুকে সম্মাননা

অনলাইন ডেস্ক: প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জাতীয় পর্যায়ে যৌথভাবে দ্বিতীয় এবং চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী দুই কৃতী কাব শিশু রুদ্র ও ইফফাতুরনেছাকে সংবর্ধনা দিয়েছে জেলা ও উপজেলা শিক্ষা বিভাগ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে (ইউআরসি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শিরিন সুলতানা। চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আফতাবুল ইসলাম এবং ইউআরসির ইনস্ট্রাক্টর মো. সাদেক হোসেন।

আলোচনা সভা শেষে অতিথিরা দুই কাব শিশুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

ধারাবাহিক সাফল্য

ফরিদগঞ্জ উপজেলা স্কাউটের ইউনিট লিডার জহিরুল ইসলাম জানান, ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রুদ্র এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইফফাতুরনেছা এ বছর শ্রেষ্ঠ কাব নির্বাচিত হয়।

তারা ২৩ মে উপজেলা পর্যায়ে, ৭ জুন চাঁদপুর জেলা পর্যায়ে এবং ১০ জুন চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করে। পরে ১৫ জুন জাতীয় পর্যায়ে যৌথভাবে দ্বিতীয় হয় তারা। ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে পদক গ্রহণ করে দুই শিশু।

রুদ্রের বাবা শ্যামল দাস বলেন, দরিদ্র পরিবারের সন্তান হয়েও নিজের মেধা ও যোগ্যতায় রুদ্র জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব নির্বাচিত হওয়ায় তিনি আনন্দিত। রুদ্র বড় হয়ে দেশের সেবা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই সাফল্যের পেছনে কাব শিক্ষক জহিরুল ইসলামের অবদানের কথাও উল্লেখ করেন শ্যামল দাস।

শোভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষিকার মেধাবী কন্যা ইফফাতুরনেছা পুরো উপজেলার মুখ উজ্জ্বল করেছে।

গিয়াস কবির ও শিরিন সুলতানা বলেন, ফরিদগঞ্জের দুই শিশু জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে শিক্ষক পরিবার ও এলাকাকে সম্মানিত করেছে। তাদের অর্জন অন্য শিশুদের অনুপ্রাণিত করবে বলেও তারা মন্তব্য করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ