31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শেকান্দর বেপারী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয়.

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আমিয়াপুর পাকা সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শেকান্দর বেপারী উপজেলার মান্দারতলি গ্রামের সায়েদ আরী বেপারীর ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। ১৪ দিন পর তাঁর পবিত্র ওমরাহ পালনে যাওয়ার কথা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশা দ্রুতগতিতে চলার সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর অটোরিকশা দুটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় শেকান্দর বেপারী একটি অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা দাবি করেন, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় আহত আরও দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা না করার সিদ্ধান্ত জানিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ