30.8 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
spot_imgspot_img

দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: খুলনার দাকোপ উপজেলার দুর্গম উপকূলীয় জনপদ নলিয়ান সফর শেষে নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হেলিকপ্টারে নলিয়ানে পৌঁছে নদীভাঙন ও সুপেয় পানির সংকটে থাকা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রীর সরেজমিন আগমনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টা ২৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে। পরে তিনি পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যান এবং সকাল ১০টা ৪৮ মিনিটে মোংলা নৌঘাঁটির উদ্দেশে নৌযাত্রা করেন। পন্টুনে যাওয়ার পথে নলিয়ান বাজার মোড়ে থাকা সাধারণ মানুষের দিকে হাত নেড়ে অভিবাদন জানান এবং করমর্দন করেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফর উপলক্ষে নলিয়ানসহ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, পিজিআর, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যদের পাশাপাশি ডগ স্কোয়াড দিয়ে এলাকা পরিদর্শন ও তল্লাশি চালানো হয়। সফর নির্বিঘ্ন করতে নলিয়ান বাজারের সংযোগ সড়কের পুনর্নির্মাণ ও উন্নয়নকাজও সম্পন্ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নলিয়ানে অবতরণের আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন উপকূলীয় অঞ্চল পরিদর্শন করেন। মোংলায় পৌঁছে তাঁর উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি মোংলা বন্দরের কার্যক্রম, নতুন জেটি এলাকা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

সুন্দরবন অঞ্চলে সম্ভাব্য ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের স্থান পরিদর্শনও সফরের অংশ বলে জানা গেছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে খুলনা ও বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ